Saturday, September 19, 2026
Greeniculture
  • Login
No Result
View All Result
No Result
View All Result
Greeniculture
No Result
View All Result
Home বাগান করি

গুণবতী লালশাক কথন

by Greeniculture Desk
September 28, 2024
in বাগান করি, ফিচার
0
Grow Red Spinach
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Reddit

রূপে-গুনে এবং স্বাদে অনন্য একটি শাক হল লালশাক৷ ইংরেজিতে যার নাম রেড স্পিনাচ বা Red Spinach.

লালশাক রান্না করে খেতে ভালবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর৷ বাচ্চাদের জন্য একটি আদর্শ ও আকর্ষণীয় খাবার৷ আমাদের দেশে মূলত লাল শাক অল্প তেল দিয়ে ভেজে খাওয়া হয়। 

লাল শাক আমারান্থাসিয়া পরিবার এর আমারান্থাস গনের অন্তর্ভুক্ত৷ যার বৈজ্ঞানিক নাম আমারান্থাস জেনেটিকাস৷

ইতিহাস

স্পিনাচ যার উৎপত্তিস্থল পারস্য৷ এখনো ইরানের বনে জঙ্গলে প্রাকৃতিক ভাবে জন্মে থাকে৷ মধ্যযুগীয় সময়ে এটা ইউরোপে পরিচিতি লাভ করে৷ ইউরোপীয়দের হাত ধরে আসে আমেরিকায়৷ তবে বর্তমানে আমরা যে লালশাক খেয়ে থাকি এটা আসলে উন্নত ব্রিডিং এর মাধ্যমে করা হয়েছিল নেদারল্যান্ডে৷

বাংলাদেশের সব জায়গাতেই এটা চাষ করা হয়৷ এমন কি শহুরে পরিবেশে বাসা বাড়ির ছাদে বা আঙ্গিনায় চাষ করা যেতে পারে৷ 

লালশাক চাষ পদ্ধতি

ক) মাঝারী অথবা বড় মাপের আয়তাকার টব বা কন্টেইনার নিতে হবে৷

খ) পানি নিষ্কাশনের জন্য তলায় ছিদ্র থাকা জরুরী৷

গ) এবার প্রস্তুত করে রাখা মাটি গুলো এতে নিয়ে নিন৷

ঘ) বীজ দুইভাবে রোপন করা যেতে পারে৷ লাইন করে অথবা ছিটিয়ে লাগাতে পারেন৷

ঙ) তবে লাইন করে লাগালে পরিচর্যা করা সহজ হয়৷

চ) বীজ বপন করা হয়ে গেলে বীজগুলোর উপরে হালকা করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে৷

ছ) এবার টব টা যথাস্থানে রেখে দিন এবং পরের দিন বিকেলে হালকা করে পানি ছিটিয়ে দিন৷

জ) বীজ বপনের তিন দিন পরই চারাগাছ দেখা যাবে৷

Red Spinach
www.greeniculture.com

সময়কাল

লাল শাক সারা বছরই চাষ করা যায়৷ তবে শীতের শুরুতে এর ফলন ভালো হয়৷ ঠান্ডা আবহাওয়া এর বৃদ্ধি ও রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে৷

আরও পড়ুনঃ ছাদবাগানে গুণবতী লেটুসের চাষপদ্ধতি

লালশাকের জাত

লালশাকের জাত:বারি লালশাক- ১ চাষ করা ভালো ৷ এটা দেখতে উজ্জ্বল লাল রঙের এবং পাতা ও কান্ড নরম৷প্রতি গাছে ১৫-২০টা পাতা থাকে এবং এর উচ্চতা ২৫-৩৫ সেমি৷

লালশাকের যত্ন-আত্তি

ক) চারা গজানোর কিছু দিন পর অতিরিক্ত  চারা উঠিয়ে ফেলতে হবে এতে চারাগুলো সঠিক পরিমান পুষ্টি পাবে যা চারার বৃদ্ধি কে তরান্বিত করবে৷

খ) হালকা করে পানি ছিটিয়ে দিতে হবে যেন চারা গুলো নেতিয়ে না পড়ে৷

গ) মাঝে মাঝে ছাই ছিটিয়ে দিলে আর কোন ক্ষতির ভয় থাকে না৷

ঘ) সার বা কীটনাশকের প্রয়োজন দেখা দিলে ব্যবহার করতে হবে৷

লালশাকের রোগ
লাল শাক

সার/মাটি তৈরি

সব ধরনের মাটিতেই লালশাক ভালো জন্মে৷ তবে দোআশ বা বেলে দোআশ মাটি ব্যবহার করা উত্তম ৷ মাটি প্রস্তুত করার সময় খেয়াল রাখতে হবে যেন একভাগ মাটি ও একভাগ জৈব সার থাকে৷ মাটি গুলো যেন ঝুরঝুরে থাকে৷ হালকা পানি ছিটিয়ে নিতে পারেন ৷

লালশাকের রোগ বালাই

টবে লালশাক চাষ করার জীবনব্যাপ্তি ২১ দিন৷ এতে তেমন কোন রোগবালাই নেই৷ তবে এর পাতা প্রথমে হলুদ রঙ ধারন করে পরবর্তীতে সাদা হয়ে যেতে পারে৷ ফলে পুরো পাতা নষ্ট হয়ে যায় এবং এটা বাতাসের মাধ্যমে ছড়ায়৷

কীটনাশক

ক) ছাই ছিটিয়ে দেয়া খুবই ভালো ৷ কেননা ক্যামিক্যাল জাতীয় কীটনাশক ব্যবহারে কিছুটা স্বাস্থ্যঝুকি রয়েছে ৷

খ) রোগাক্রান্ত পাতা নষ্ট করে ফেলা ৷

গ) রোভরাল ২ গ্রাম/ডাইথেন ৪৫২.৫ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে৷ ১০-১২ দিন পর পর৷

লাল শাকের তরকারি
লাল শাকের তরকারি

লালশাকের পুষ্টি উপাদান

প্রতি ১০০ গ্রাম লালশাকে যা আছে-

১) ৩৭৪ মিলি গ্রাম ক্যালসিয়াম

২) ৮.৯৬ মিলিগ্রাম শর্করা

৩) ৫.৩৪ মিলিগ্রাম প্রোটিন

৪) ০.১৪ মিলিগ্রাম স্নেহ

৫) ০.১ মিলিগ্রাম ভিটামিন বি ১

৬) ০.১৩ মিলিগ্রাম ভিটামিন বি ২

৭) ৪২.৯ মিলিগ্রাম ভিটামিন সি

8) ১১.৯৪ মিলিগ্রাম ক্যারোটিন

৯) ১.০৬ মিলিগ্রাম অন্যান্য খনিজ

১০) মোট শক্তি.৪৩ কিলোক্যালরি।

লাল শাকের উপকারিতা

ক) লালশাকে রয়েছে প্রচুর ক্যালসিয়াম৷ এটি বাচ্চাদের দাঁত ও হাড় গঠনে খুবই কার্যকরি৷

খ) ক্যালসিয়ামের অভাবে বাচ্চাদের রিকেটস এবং বড়দের অস্টিওপরোসিস রোগ হতে পারে৷ তাই লালশাক খাওয়ার অভ্যাস করুন৷

গ) গর্ভবতী দের জন্য এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরন করে থাকে৷

ঘ) কোলেস্টেরল স্বাভাবিক রাখে এবং হৃদরোগের ঝুকি কমায়৷

ঙ) এতে রয়েছে এন্টি অক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধোন সহায়তা করে ৷

চ) মস্তিষ্ক ও হৃদপিন্ড কে ভালো রাখতে এর জুরি নেই৷

ছ) কিডনি কে সচল রাখতে ভূমিকা পালন করে৷

জ) দেহে রক্ত গঠনে সহায়তা করে৷

ঝ) রক্তশূণ্যতা কমাতেও লাল শাকের ভূমিকা অপরিসীম।

ট) আজকাল চোখে সমস্যা নেই এমন মানুষ খুব কমই আছে৷

ঠ) লালশাক আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করবে৷

লালশাকের উপকারিতা বলে শেষ করা যাবে না। তবে আর দেরি কেন? আজই আপনার ছাদে অথবা বারান্দায় এই গুনবতী শাকের চাষ শুরু করে দিন৷

আরও পড়ুনঃ জমিতে ঢেঁড়স বা ভেন্ডির চাষ

  • Author
  • Recent Posts
Greeniculture Desk
Latest posts by Greeniculture Desk (see all)
  • স্বাদ অক্ষুণ্ণ রেখে গোশত সংরক্ষণের উপায় - July 21, 2021
  • পেঁয়াজের রোগ-বালাই ও এর দমন ব্যবস্থা – পর্ব ২ - July 18, 2021
  • পেঁয়াজের রোগ-বালাই ও এর দমন ব্যবস্থা – পর্ব ১ - July 18, 2021

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on LinkedIn (Opens in new window) LinkedIn
  • Share on X (Opens in new window) X
  • Share on Reddit (Opens in new window) Reddit
  • Share on Pinterest (Opens in new window) Pinterest
  • Email a link to a friend (Opens in new window) Email
Tags: Red Spinachবাগানে লালশাক চাষলাল শাক কেন খাবেনলাল শাকের আঁটিলাল শাকের উপকারিতালাল শাকের দামলাল শাকের পুষ্টি গুণলাল শাকের মজাদার রেসিপি
  • About Us
  • Blog
  • Blogs Disclaimer
  • Certificates
  • Contact Us
  • Cookie Policy
  • FAQs
  • Greetings
  • Home
  • Our Services
  • Our Team
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In