Saturday, September 19, 2026
Greeniculture
  • Login
No Result
View All Result
No Result
View All Result
Greeniculture
No Result
View All Result
Home গ্রিন রেসিপি

ঘরেই বানান ভিটামিন স্মুদি

by Suriya Jaman Barsha
July 18, 2020
in গ্রিন রেসিপি
0
Vitamin smoothie preparation
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Reddit

কোনো রোগ থেকে আরোগ্য লাভের জন্য নানা ধরণের চিকিৎসা রয়েছে। কিন্তু যতই আমরা ডাক্তার দেখাই বা ঔষধ খাচ্ছি না কেন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে দামী দামী ঔষুধও অকর্মঠ হয়ে পরবে। তাই বিশেষ করে এই সময়ে বিভিন্ন ভাইরাস জ্বর বা ফ্লু মোকাবেলায় নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি একান্ত জরুরী। ভিটামিন স্মুদি এমনি এক পানীয় যাতে রয়েছে উচ্চমূল্যে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

কমলার স্মুদি

উপাদান

১) ১টি কমলা
২) ১ কাপ টুকরা করা আম
৩) ১টি গাজর
৪) ১ কাপ কমলার রস
৫) ১/২ ইঞ্চি সাইজের আদা
৬) ১/২ চা চামচ হলুদ গুড়া

Fresh Orange Smoothie
কমলার ফ্রেশ স্মুদি

প্রস্তুত প্রণালী

প্রথমে কমলার খোসা ছাড়িয়ে কমলার কোয়াগুলি ভাগ করে নিতে হবে। এরপর গাজর ও আদা কুচি করে নিতে হবে। এবার ব্লেন্ডাড়ে একে একে কমলার কোয়া, আমের টুকরা, গাজর, আদা কুচি, কমলার রস, হলুদ গুড়া দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

এখন ২টি গ্লাসে পরিবেশন করুন।

পুদিনা কমলার ভিটামিন স্মুদি

উপাদান

১) ১ টি খোসা ছাড়ানো কমলা
২) ১ কাপ টুকরা করা আনারস
৩) ১ চা চামচ ধনেপাতা কুচি
৪) ১ কাপ পালং শাক
৫) ৬টি পুদিনা পাতা
৬) ১ টেবিল চামচ লেবুর রস
৭) ১/২ কাপ কমলার রস
৮)  ১/ কাপ পানি

Mint-orange smoothie
পুদিনা-কমলার স্মুদি

প্রস্তুত প্রণালী

ব্লেন্ডারে এক এক করে কমলা, আনারস, ধনেপাতা কুচি, পালংশাক, পুদিনা পাতা, লেবুর রস, কমলার রস ও পানি দিয়ে ফুল স্পীডে ব্লেন্ড করে নিতে হবে কয়েক মিনিট।

এবার ২টি গ্লাসে পরিবেশন করুন।

গরম লেবু ও মধুর পানীয়

এটি ঠিক স্মুদি নয় কিন্তু এটা ঠান্ডা সারাতে চমৎকার প্রতিকারক হিসেবে কাজ করে।

উপাদান

১) ২টি লেবুর রস
২) ১ টেবিল চামচ মধু
৩) ৩/৪ ইঞ্চি সাইজের আদা
৪) ৩/৪ কাপ ফুটন্ত পানি
৫) ৩/৪ টা তুলসী পাতা

Boiled water and honey mix
গরম লেবু ও মধুর পানীয়

প্রস্তুত প্রণালী

একটা বড় মগে লেবুর রস, আদা কুচি, মধু রাখতে হবে। এরপর ফুটন্ত পানি ঢেলে দিতে হবে আর উপরে কিছু তুলসী পাতা দিয়ে দিতে হবে। চামচ দিয়ে নেড়ে ৫ মিনিট অপেক্ষা করতে হবে। পরে পানীয় হিসেবে গ্লাসে পরিবেশন করুন।

কলার স্মুদি

উপাদান

১) ১টি কলা
২) ৪টি গাজর
৩) ১ টি আম
৪) ১ চা চামচ আদা কুচি
৫) ১/২ কাপ ঠান্ডা দুধ
৬) ১ টেবিল চামচ মধু
৭) ১ টেবিল চামচ লেবুর রস
৮) ১/৪ চা চামচ হলুদ গুড়া
৯) ৪ কাপ পানি

প্রস্তুত প্রণালী’

ব্লেন্ডারে এক এক করে কলা, গাজর, আম, আদা কুচি, ঠান্ডা দুধ, মধু, লেবুর রস, হলুদ গুড়া পানি দিয়ে কিছুক্ষ্ণ ব্লেন্ড করে নিতে হবে।

এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

  • Author
  • Recent Posts
Suriya Jaman Barsha
Follow Me
Suriya Jaman Barsha
Co founder at Greeniculture
Suriya Jaman is one of the co-founder of Greeniculture. She loves to make gardening and DIY related creative contents. She is one of the renowned bengali agriculture content writer. She wrote 40+ fundamental article for greeniculture. She loves to spend her time reading stories, helping families and contributing for the society.
Suriya Jaman Barsha
Follow Me
Latest posts by Suriya Jaman Barsha (see all)
  • খোলা লোমকূপজনিত সমস্যা সমাধানে দৈনন্দিন সবজি - May 4, 2020
  • মানসিক ও শারীরিক সুস্থতায় বাগানের কার্যকারিতা - April 22, 2020
  • বাসা-বাড়ি পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখার উপায় - April 12, 2020

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on LinkedIn (Opens in new window) LinkedIn
  • Share on X (Opens in new window) X
  • Share on Reddit (Opens in new window) Reddit
  • Share on Pinterest (Opens in new window) Pinterest
  • Email a link to a friend (Opens in new window) Email
Tags: কমলার স্মুদিগরমে যে ফলের জুস খাবেনঘরেই বানান স্মুদিনানান স্বাদের পানীয়পুদিনার জুসফলের রস
  • About Us
  • Blog
  • Blogs Disclaimer
  • Certificates
  • Contact Us
  • Cookie Policy
  • FAQs
  • Greetings
  • Home
  • Our Services
  • Our Team
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In