Monday, August 31, 2026
Greeniculture
  • Login
No Result
View All Result
No Result
View All Result
Greeniculture
No Result
View All Result
Home ফুল কথন

নয়নতারা পরিচিতি ও গুণ কথন

by Greeniculture Desk
September 28, 2024
in ফুল কথন, ফিচার
0
Nayantara
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Reddit

নয়নতারা, পাঁচ পাঁপড়িবিশিষ্ট লালচে গোলাপি ফুল হিসেবে বিখ্যাত। বিভিন্ন স্থানে বিভিন্ন নামে  এটি পরিচিত। এর অন্যতম একটি প্রজাতি হলো Vinca rosea। জানা যায়, এর আদি উৎপত্তিস্থল মাদাগাস্কার। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফ্রিকা মহাদেশসহ আরও বেশ কয়েকটি দেশে এর দেখা পাওয়া যায়।

নয়নতারা
আলোকিত গোলাপী তারা

এটি একটি গুল্ম জাতীয় বর্ষজীবী উদ্ভিদ। কখনো কখনো অনেক বছর বেঁচে থাকতেও দেখা যায়। তবে পুরনো ও অযত্নে রাখা নয়নতারা গাছটি শক্ত হয়ে যায়, এর ফলে আর ফুল ধরে না। এরা ২/৩ ফুট পর্যন্ত বাড়তে পারে। পাতা বিপরীত, মসৃণ, আয়তাকার বা ডিম্বাকৃতি। ফুল পাঁচ পাপড়ি বিশিষ্ট। গোলাপি, হালকা গোলাপি ও সাদা রঙের ফুল ফুটতে দেখা যায়। তবে এই ফুলে তেমন একটা গন্ধ থাকে না। কাণ্ড কোনাচে ধরণের, রঙ বেগুনি বা সাদা, বারমাসি উদ্ভিদ, বীজের সাহায্যে বংশ বৃদ্ধি হয়।

নয়নতারা ওয়েস্ট ইণ্ডিজের একটি প্রজাতি। এরা ৬০-৮০ সেমি উঁচু। এদের কাণ্ড কোনাচে বেগুনি। পাতা আয়তাকার, গোড়ার দিকে অনেকটা ডিম্বাকার, ৪-৭ সেমি লম্বা, মসৃণ। এসব গাছে প্রায় সারা বছরই ফুল ধরে। ফুল সাদা বা গোলাপি রঙের, পুরো ফুল একরঙা হলেও ফুলের মধ্যবিন্দুটি অন্য রংয়েরও হয়। যেমন সাদার মাঝে লাল ও গোলাপীর মাঝে হলুদ। ফুলটি গন্ধহীন। ফুলের মাপ ৩-৩.৫ সেমি চওড়া, দলনল সরু, ২.৫ সেমি লম্বা, পাঁচ পাপড়ির মাঝখানে একটি গাঢ় রঙের ফোঁটা। এদের বীজ চাষ করা হয়। বাগান করে চাষ করায় জনপ্রিয়তা রয়েছে, যেকোন ফুল বা ফলের বাগানে এমনকি বাসার ছাদে বা বারান্দায়ও লাগানো যায়।

নয়নতারার ব্যবহার
নয়নতারার সমারোহ

রাসায়নিক উপাদান

গাছটির পাতা, ফুল ও ডালে বহু মূল্যবান রাসায়নিক উপাদান পাওয়া যায়। নয়নতারায় ৭০ টিরও অধিক উপক্ষার পাওয়ার তথ্য পাওয়া গেছে। ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন নামের উপক্ষার দুটি লিউকেমিয়া রোগ উপশমে ব্যবহৃত হয়। ডেলটা-ইহোহিম্বিন নামের এক প্রকার রাসায়নিক পদার্থ পাওয়া যায়।

নয়নতারার ব্যবহার

ক) কৃমি রোগে, মেধা বৃদ্ধিতে, লিউকোমিয়া, রক্ত প্রদরে, রক্তচাপ বৃদ্ধিতে, সন্ধিবাত, বহুমূত্র সহ নানা রোগে এর ব্যবহার রয়েছে।

খ) ডায়বেটিসের রোগীরা শেকড় ও তেলাকুচা সিদ্ধ করে ১৫-৩০ দিন খেলে উপকার পাবেন।

গ) বোলতা প্রভৃতির হুলের জ্বালায়/কীট দংশনে দ্রুত উপশম পেতে নয়নতারা ফুল বা পাতার রস ব্যবহারের প্রচলন লক্ষ্য করা যায়।

ঘ) নয়নতারা আমাদের রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে।

ঙ) নয়নতারা যৌবন ধরে রাখতে সাহায্য করে।

আরও পড়ুনঃ  বেলি ফুল 

  • Author
  • Recent Posts
Greeniculture Desk
Latest posts by Greeniculture Desk (see all)
  • স্বাদ অক্ষুণ্ণ রেখে গোশত সংরক্ষণের উপায় - July 21, 2021
  • পেঁয়াজের রোগ-বালাই ও এর দমন ব্যবস্থা – পর্ব ২ - July 18, 2021
  • পেঁয়াজের রোগ-বালাই ও এর দমন ব্যবস্থা – পর্ব ১ - July 18, 2021

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on LinkedIn (Opens in new window) LinkedIn
  • Share on X (Opens in new window) X
  • Share on Reddit (Opens in new window) Reddit
  • Share on Pinterest (Opens in new window) Pinterest
  • Email a link to a friend (Opens in new window) Email
Tags: নয়নতারা ফুল পরিচিতিনয়নতারা ভুলের জাতনয়নতারার ইংরেজি নামনয়নতারার উৎপত্তিস্থলনয়নতারার উপকারিতানয়নতারার ব্যবহারনয়নতারার ভেষজগুণ
  • About Us
  • Blog
  • Blogs Disclaimer
  • Certificates
  • Contact Us
  • Cookie Policy
  • FAQs
  • Greetings
  • Home
  • Our Services
  • Our Team
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In